জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে আ’লীগ: গয়েশ্বর
- আপডেট সময় : ০৯:২৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩
- / ২০৯৬ বার পড়া হয়েছে
জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে আওয়ামী লীগ এখন বিদেশিদের কাছে ধরণা দিচ্ছে এমন মন্তব্য করেছেন বিএপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় । দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুলের শ্রদ্ধা জানিয়ে তিনি এ মন্তব্য করেন। বলেন, আওয়ামী লীগের দুঃশাসনে দেশের মানুষ অতিষ্ঠ। দীর্ঘদিন ধরে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারী দেন তিনি।
৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, রাজধানীর শেরেবাংলা নগর, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুলের শ্রদ্ধা জানাতে আসে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার নেতাকর্মী। একে একে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি ও অঙ্গ সংগঠ গুলো। শ্রদ্ধা নিবেদন শেষে করাহয় বিশেষ দোয়া মোনাজাত। পরের সাংবাদিকদের সাথে কথা বলেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। জনগণের আস্থা হারিয়ে বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে আওয়ামী লীগ। বিএনপি দীর্ঘদিন ধরে নির্দলীয় সরকারের জন্য আন্দোলন করে আসছে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারী দেন তিনি।



























