০২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

চবির হীরকজয়ন্তীতে মঞ্চ মাতাবেন নগর বাউল জেমস

এস. এ টিভি
  • আপডেট সময় : ১২:০০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / ১৫৫২ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত হীরকজয়ন্তী অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করবেন জনপ্রিয় সংগীতশিল্পী নগর বাউলখ্যাত জেমস। আগামী ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে মঞ্চে উঠবেন তিনি।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন নগর বাউল জেমস। এ ছাড়া সংগীত ও নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনা থাকবে।’

১৮ নভেম্বর চবির ৬০ বছরপূর্তি উদ্‌যাপন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৮ নভেম্বর দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে হীরকজয়ন্তী উদ্‌যাপন করা হবে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে।

দিনব্যাপী আয়োজনের মধ্যে থাকবে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ছয় দশকের ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা ও গবেষণায় অর্জন তুলে ধরা হবে।

এ ছাড়া মেলার কয়েকটি স্টলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অর্জন ও সাফল্য প্রদর্শন করা হবে। এতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ থাকবে।

অনুষ্ঠানে থাকবেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী

হীরকজয়ন্তীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের।

ইতোমধ্যে অনুষ্ঠানে অংশ নিতে প্রাক্তন শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে আয়োজনটি মিলনমেলায় পরিণত হবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জেমসের সংগীত পরিবেশনা এবারের হীরকজয়ন্তী উদ্‌যাপনে বাড়তি আকর্ষণ যোগ করবে। তাঁর জনপ্রিয় গান উপভোগ করতে মুখিয়ে থাকবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংগীতপ্রেমীরা।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চবির হীরকজয়ন্তীতে মঞ্চ মাতাবেন নগর বাউল জেমস

আপডেট সময় : ১২:০০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬