চট্টগ্রাম মহানগর যুবদল সভাপতিকে আজ আদালতে সোপর্দ করা হবে
- আপডেট সময় : ০৩:৪৫:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩
- / ২১৩৯ বার পড়া হয়েছে
পুলিশের মামলায় চট্টগ্রাম মহানগর যুবদল সভাপতি মোশাররফ হোসেন দীপ্তিসহ গ্রেফতার ৪ জনকে আজ আদালতে সোপর্দ করা হবে। পুলিশ ৪ মামলায় রিমান্ডে নেয়ার আবেদন জানাবে।
মধ্যরাতে কুমিল্লা হাইওয়ের মায়ামী হোটেলে থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। চট্টগ্রাম কাজির দেউড়িতে পুলিশের ওপর হামলার ঘটনায় মোশাররফ হোসেন দীপ্তিকে আসামী করা হয়। পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে পুলিশের ৫ সদস্য ও বিএনপির ২৫ নেতাকর্মী আহত হন। ভাঙচুর করা হয় ১০টি গাড়ি । আগুনে পুড়িয়ে দেয়া হয় পুলিশের একটি মোটরসাইকেল। এ ছাড়া কাজীর দেউড়ি ট্রাফিক পুলিশ বক্সেও ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ারশেল ছোঁড়ে। মামলায় নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্যসচিব আবুল হাশেমসহ ২৫৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতপরিচয়ের আসামি ১ হাজার ৩০০ জনকে। ঘটনাস্থল থেকে ২৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
























