০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

গোবিন্দগঞ্জে বিষধর সাপের কামড়ে সাপুড়িয়ার মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:০৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / ১৫৮০ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিষধর সাপের কামড়ে আজাদুল ইসলাম (ঘুটু) (৩০) নামে এক সাপুড়িয়ার মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সাপমারা ইউনিয়নের তরফকামাল শিয়ালগাড়া গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,মঙ্গলবার শাখাহার ইউনিয়নের আসাদ মোড়ে অনুষ্ঠিতব্য পাতা খেলা উপলক্ষে সোমবার বিকেলে আজাদুল ইসলাম কোচাশহর এলাকা থেকে একটি বিষধর সাপ ধরে আনেন।
পরে সাপটিকে প্রদর্শনের জন্য প্রশিক্ষণ দেওয়ার সময় হঠাৎ সাপটি তাকে দংশন করে। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
এ সময় স্থানীয়রা তাকে বিষ নামানোর উদ্দেশ্যে রাজা বিরাটের পার্শ্ববর্তী শিবসমুদ্র এলাকায় এক ওঝার কাছে নিয়ে যান।
সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাকে রাত ১১ টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সুমন প্রামানিক জানান,রোগীকে হাসপাতালে আনার পর ইসিজি পরীক্ষা করে দেখা যায়, প্রায় দুই ঘণ্টা আগেই তার মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, আজাদুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় পাতা খেলায় সাপ প্রদর্শন করতেন। সম্প্রতি তিনি কলাগাছে সাপ পেঁচিয়ে খেলা দেখাতেন। মঙ্গলবারের অনুষ্ঠানে বড় আকারের একটি সাপ প্রদর্শনের পরিকল্পনা ছিল। সেই উদ্দেশ্যেই নতুন ধরা সাপটিকে প্রশিক্ষণ দেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় শিয়ালগাড়া গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মতে, বিষধর সাপের দংশনের পর দ্রুত হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা নেওয়াই সবচেয়ে নিরাপদ ব্যবস্থা।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গোবিন্দগঞ্জে বিষধর সাপের কামড়ে সাপুড়িয়ার মৃত্যু

আপডেট সময় : ১২:০৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬