খামেনির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত ইরান, দাফন ৯ জুলাই
- আপডেট সময় : ০৫:৪৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
- / ১৫৬২ বার পড়া হয়েছে
ইরানের ইসলামিক বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির দাফন ও শেষ বিদায়ের সময়সূচি ঘোষণা করেছে ইরানের কর্তৃপক্ষ। আগামী ৯ জুলাই খোরাসান রাজাভি প্রদেশের মাশহাদে তাঁকে দাফন করা হবে।
সর্বোচ্চ নেতার কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, আগামী ৪ ও ৫ জুলাই তেহরানের ইমাম খোমেনী মোসাল্লায় তাঁর মরদেহের প্রতি শেষ শ্রদ্ধা ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর ৬ জুলাই তেহরানে এবং ৭ জুলাই পবিত্র কোমে আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
এরপর ৯ জুলাই- ২৪ মহররম, খোমেনির জন্মশহর মাশহাদে জানাজার নামাজ শেষে ইমাম রেজা আলাইহিস সালামের মাজার প্রাঙ্গণে মরদেহ দাফন করা হবে। ঐতিহাসিক এই শেষ বিদায়ে অংশ নিতে বিশ্বের স্বাধীনতাকামী মানুষ ও ইসলাম অনুসারীদের প্রতি আহ্বান জানিয়েছেন আয়োজকরা। অনুষ্ঠান সফল করতে সরকারি সংস্থার পাশাপাশি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রস্তুতি চলছে।
১৯৮৯ সাল থেকে ইরানের ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন আয়াতুল্লাহ আলি খামেনি। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলায় তিনি নিহত হন।























