কার্গো বিমানে রাজশাহীর মাছ বিদেশে রপ্তানির উদ্যোগ
জাহিদ হাসান রাজশাহী
- আপডেট সময় : ০৪:১৬:০৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / ১৭৪৭ বার পড়া হয়েছে
রাজশাহীর তাজা মাছ কার্গো বিমানে বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। এ জন্য রাজশাহী বিমানবন্দর সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
রোববার জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মৎস্য উৎপাদনে বাংলাদেশ বিশ্বে অষ্টম অবস্থানে রয়েছে। রাজশাহীর খাল-বিলগুলো মাছ চাষের উপযোগী করে স্থানীয় চাষিদের দেশীয় পদ্ধতিতে উৎপাদিত মাছ বিদেশে রপ্তানির সুযোগ তৈরি করা হবে।
এর আগে কালেক্টরেট পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন তিনি। পরে নগরীতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।

























