কাতারে বাংলাদেশি উদ্যোক্তাদের নতুন সাফল্য
- আপডেট সময় : ০১:৫৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
- / ১৫৫১ বার পড়া হয়েছে
কাতারে দিনদিন বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশীদের ব্যবসা প্রতিষ্ঠান তারই ধারাবাহিকতায় কাতারের বুকে ভোজন রসিকদের জন্য যুক্ত হলো আরও একটি নতুন ঠিকানা। কাতারের দোহা জাদিদ গ্র্যান্ড বাজার এর পাশে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো আরব্য ঐতিহ্যের ছোঁয়া মাখা ‘সোনার মদিনা ডিসকাউন্ট রেস্টুরেন্ট’।
আভিজাত্য আর জিভে জল আনা দেশি-বিদেশি খাবারের সমাহার নিয়ে সাজানো হয়েছে এই নতুন প্রতিষ্ঠানটি।
আগত প্রধান অতিথি শরীয়তপুর প্রবাসী কল্যাণ ট্রাষ্ট এর সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী নুরুজ্জামান হাওলাদার ও অনন্য অতিথিদের কে সাথে নিয়ে ফিতা কেটে উক্ত প্রতিষ্ঠানের তিন বাংলাদেশী সত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী নাছির উদ্দিন ,আব্দুল মালেক ও মোঃ দেলোয়ার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন মোঃ সাইফুল ইসলাম ,মোঃ লিলু মিয়া,রজব উদ্দিন রজব,আব্দুল হান্নান। এসময় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।
পে অফঃ দেশের মাটির সুগন্ধ আর আরবী ঐতিহ্যের মিশ্রণে তৈরি এই স্থান শুধু খাবারের জন্য নয়, এটি প্রবাসী হৃদয়ের মিলনস্থলও। প্রতিটি পদ যেন গল্প বলে, প্রতিটি স্বাদ যেন স্মৃতি জাগায়—এবং এভাবেই প্রবাসী বাংলাদেশীদের স্নেহ ও সৃষ্টির ছোঁয়া কাতারের বুকে চিরস্থায়ী হয়ে যায়।

























