কাঙ্খিত সমাজ গঠনে নারীদের ভূমিকা রাখার আহ্বান জুবাইদা রহমান
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
- / ১৬৪৭ বার পড়া হয়েছে
কাঙ্খিত সমাজ গঠনে নারীদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী’র সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান।
সোমবার সকালে রাজারবাগের পুলিশ অডিটোরিয়ামে, পুলিশ সপ্তাহের অংশ হিসেবে আয়োজিত বাংলাদেশ পুলিশ নারী কল্যান সমিতি পুনাকের বার্ষিক সমাবেশ ও আনন্দমেলার উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এসময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সচিব কানিজ মওলা, স্বরাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী হাসিনা আহমেদ সহ অন্যান্য অতিথিদের সাথে উপস্থিত ছিলেন নারী পুলিশ সদস্য ও কর্মকর্তারা। পরে, নারী পুলিশদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন উপস্থিতরা।


























