১২:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

কসমেটিকস মেলায় রিমার্কের পণ্যের প্রশংসা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৬:২৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৭৬৪ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীতে শুরু হওয়া ‘কসমেটিকা ঢাকা ২০২৬’ মেলায় রিমার্ক-হারল্যানের পণ্য ও আধুনিক উৎপাদন সক্ষমতার প্রশংসা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রিমার্কের প্যাভিলিয়ন পরিদর্শন

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) মেলার উদ্বোধন শেষে রিমার্কের প্যাভিলিয়ন পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।

এ সময় রিমার্ক-হারল্যানের গবেষণা ও উন্নয়ন কার্যক্রম, মান নিয়ন্ত্রণ, আধুনিক প্যাকেজিং এবং আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ নিয়ে খোঁজ নেন তিনি।

আমদানিনির্ভরতা কমানোর সম্ভাবনা

শামা ওবায়েদ ইসলাম বলেন, রিমার্কের দেখানো পথে এগোতে পারলে বাংলাদেশ কসমেটিকস খাতে আমদানিনির্ভরতা কমিয়ে রপ্তানিকারক দেশে পরিণত হতে পারে।

দেশীয় প্রতিষ্ঠানগুলোর আধুনিক উৎপাদন সক্ষমতা ও মানসম্মত পণ্য তৈরির উদ্যোগ এ খাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি মন্তব্য করেন।

মেলায় ১৬ দেশের ১৩২ ব্র্যান্ড

আয়োজকরা জানান, তিন দিনব্যাপী কসমেটিকা ঢাকা ২০২৬ মেলায় ১৬ দেশের ৫৮টি কোম্পানি ও ১৩২টি ব্র্যান্ড অংশ নিচ্ছে।

মেলায় দেশি-বিদেশি কসমেটিকস ও পার্সোনাল কেয়ার পণ্যের পাশাপাশি আধুনিক উৎপাদন প্রযুক্তি ও শিল্পের বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে।

আন্তর্জাতিক বাজারে রিমার্কের পণ্য

রিমার্ক-হারল্যানের বিভিন্ন পণ্য বর্তমানে বাংলাদেশ ছাড়াও ভারত, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, নেপাল, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের বাজারে যাচ্ছে।

দেশীয় কসমেটিকস শিল্পের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কসমেটিকস মেলায় রিমার্কের পণ্যের প্রশংসা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

আপডেট সময় : ০৬:২৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬