করোনার উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় ৬ জনের মৃত্যু
- আপডেট সময় : ০১:০৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২০
- / ১৭৪৯ বার পড়া হয়েছে
কুমিল্লায় ৪ জনসহ সাতক্ষীরা ও ঝিনাইদহে করোনার উপসর্গ নিয়ে ছয়’জনের মৃত্যু হয়েছে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে চারজন মারা গেছে। হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় এ চারজন মারা যান। এদের মধ্যে ২ জন পুরুষ ও ২ জন মহিলা। এদের মধ্যে জ্বর, সর্দি, কাশি ও তীব্র শ্বাসকষ্ট নিয়ে দুইজন হাসপাতালের আইসিইউ ও দুইজন আইসোলেশনে ভর্তি ছিল।
……..
জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। গেলো রাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তারা ।
………
ঝিনাইদহে করোনা উপসর্গ নিয়ে রজব আলী নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি ঝিনাইদহ জনতা ব্যাংক লিমিটেড এর সাবেক সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন। জ্বর, সর্দি, শ্বাসকষ্ট নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গেল রাতে তিনি মারা যান।

























