ওবায়দুল কাদেরসহ সাত নেতার বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু
- আপডেট সময় : ০২:১২:২২ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ সাত নেতার বিরুদ্ধে আজ যুক্তিতর্ক শুরু হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এই যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন প্যানেলে প্রথমে প্রসিকিউশন ও পরে আসামিপক্ষ তাদের বক্তব্য তুলে ধরবে। গত ২৭ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তাকে জেরার মধ্য দিয়ে ২৬ জনের সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হয়েছিল। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ পরশ, মাইনুল হোসেন নিখিল, সাদ্দাম হোসেন এবং ওয়ালি আসিফ ইনান। প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন দমনে এই আসামিরা সমন্বিতভাবে উসকানিমূলক বক্তব্য, সশস্ত্র হামলা এবং কঠোর দমন-পীড়নের মাধ্যমে দেশজুড়ে মানবতাবিরোধী অপরাধ সংঘটন করেছেন।

























