ঈদুল আযহা উপলক্ষ্যে ১৩ মে থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু
- আপডেট সময় : ০২:৩৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ১৩ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এবারও শতভাগ অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি করা হবে। রেলপথ মন্ত্রণালয়ে প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, ১৩ মে বিক্রি হবে ২৩ মে যাত্রার টিকিট। একইভাবে ১৪, ১৫ ১৬ ও ১৭ মে যথাক্রমে ২৪, ২৫, ২৬ ও ২৭ মের টিকিট পাওয়া যাবে। ঈদ শেষে ট্রেনের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে। এবারও প্রতিদিন সকাল আটটা থেকে রেলের পশ্চিমাঞ্চল রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ট্রেনের টিকিট বিক্রি হবে। আর বেলা দুইটায় পূর্বাঞ্চল অর্থাৎ ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। ঈদ উপলক্ষে এবার ১০টি বিশেষ যাত্রীবাহী ট্রেন চালানো হবে। এর পাশাপাশি কোরবানির পশু পরিবহনের জন্য থাকবে পশুবাহী দুটি বিশেষ ট্রেন -ক্যাটল স্পেশাল। এই ক্যাটল ট্রেন দুটি ২২ ও ২৩ মে চলাচল করবে। ট্রেন দুটি দেওয়ানগঞ্জ বাজার ও ইসলামপুর বাজার থেকে ছেড়ে কমলাপুর, তেজগাঁও ও ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে আসবে।



























