ঈদুল আজহার দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের আভাস
- আপডেট সময় : ০৬:১৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
- / ১৭৩১ বার পড়া হয়েছে
আসন্ন পবিত্র ঈদুল আজহার দিনে দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশের উত্তরঅঞ্চলের জেলাগুলোতে ঈদের দিন সকালে আকাশ মেঘলা থাকবে সেখানে বজ্রসহ বৃষ্টির সম্ভবনা রয়েছে।
এর মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে সকাল থেকে শুরু হয়ে সারাদিনই বিচ্ছিন্নভাবে বৃষ্টি হওয়ার রয়েছে। দুপুরের থেকে দেশের দক্ষিণ অঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির শঙ্কা রয়েছে। এর মধ্যে খুলনা, রাজশাহী, বরিশাল, এবং চট্টগ্রাম অঞ্চলের কয়েকটি জায়গা বৃষ্টি হতে পারে।
অপরদিকে আজ দেশের চার জেলায় ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া আরও ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড় হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতরের দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

























