ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পদত্যাগ গুঞ্জন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
- / ১৮১৬ বার পড়া হয়েছে
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পদত্যাগের গুঞ্জন উঠেছে। ইরান ইন্টারন্যাশনাল দাবি করেছে, রোববার সর্বোচ্চ নেতার কার্যালয়ে আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। তবে তেহরান এই খবর সরাসরি অস্বীকার করেছে।
প্রতিবেদন অনুযায়ী, পেজেশকিয়ান তার চিঠিতে অভিযোগ করেছেন, দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ থেকে প্রেসিডেন্ট ও সরকারকে কার্যত বাইরে রাখা হয়েছে। রাষ্ট্র পরিচালনার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে আইআরজিসির কট্টরপন্থি গোষ্ঠীগুলো। তবে প্রেসিডেন্টের কার্যালয়ের যোগাযোগবিষয়ক উপপ্রধান মেহদি তাবাতাবায়ি বলেছেন, এই খবর বিদেশি গণমাধ্যমের মিডিয়া গেইমের অংশ। ইরানের জাতীয় ঐক্যকে দুর্বল করার চেষ্টা ব্যর্থ হবে বলেও জানান তিনি। পদত্যাগের খবর সত্যি হলে তা ইরানের ক্ষমতার শীর্ষে নজিরবিহীন বিভেদের ইঙ্গিত দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা।


























