ওসমানী হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
- / ১৮০৭ বার পড়া হয়েছে
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের উপর রোগীর স্বজনদের হামলা ও ভাংচুরের প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে।
এক রোগীর মৃত্যুকে কেন্দ্র সোমবার রাতে হাসপাতালে হামলার ঘটনা ঘটে। ঘটনার পরপরই অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। এতে ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম। হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।এদিকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেওয়ার পর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ দুদফায় ইন্টান চিকিৎসকদের সাথে বৈঠক করলেও কর্মবিরতি থেকে সরে যাননি আন্দোলনকারীরা। আবার আলোচনা করা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তারা জানান, ইন্টার চিকিৎসকদের কর্ম বিরতিতে চিকিৎসাসেবায় বড় কোন প্রভাব পড়ছে না।






















