আ’লীগ আমলে কেবল অপারেটররা নানা হয়রানির শিকার হয়েছেন: কোয়াবের সভাপতি
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৩২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
- / ১৯৮২ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সরকারের আমলে কেবল অপারেটররা নানা হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন কেবলটিভি অপারেটরদের সংগঠন- কোয়াবের সভাপতি সাইফুল হোসেন সোহেল।
বৃহস্পতিবার ঢাকার একটি ক্লাবে আয়োজিত ইফতার মাহফিলে তিনি জানান, ক্যাবল অপারেটররা নিজ উদ্যোগে মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। বিগত সরকারের আমলে কোনো সহযোগিতা না দিয়ে, উল্টো হয়রানি করা হয়েছে। তিনি সংকট সমাধানে সরকারের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেন, বিটিআরসির সাথে আলোচনা করে সম্মিলিতভাবে সমস্যা সমাধানের পথ বের করা হবে। এই সেক্টর থেকে অবৈধভাবে বিদেশে অর্থপাচার বন্ধ করে বৈধভাবে রাষ্ট্র যেন রাজস্ব পায় সেই বিষয়ে উদ্যোগ নেয়া হবে।

























