আদালতের নির্দেশে তিন দফায় বেনজীর আহমেদের শত একর জমি ও ফ্ল্যাট জব্দ
- আপডেট সময় : ০১:২১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
- / ১৯৪৪ বার পড়া হয়েছে
আদালতের নির্দেশে তিন দফায় শত একর জমি ও একাধিক ফ্ল্যাট জব্দ হয়েছে সাবেক আইজিপি বেনজীর আহমেদের। যা দেখে হতভম্ব খোদ সরকারী দলও। তবে এত সম্পত্তির হদিস মেলার পরও এখনো পর্যন্ত বেনজীর আহমেদের বিরুদ্ধে হয়নি কোনো মামলা।
তবে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশীদ আলম খান আজ জানান, বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ মিলেছে। শিগগিরই মামলা করা হবে। সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ওঠাকে ভয়ংকর বলছেন দুদকের এই আইনজীবী। তিনি জানান, দুদক আইন অনুযায়ী যেগুলো অপরাধ ধরা হয়, তার সবই করেছেন বেনজির। সাবেক এই আইজিপি এখন কোথায় আছেন তা জানেনা সরকারের কেউই। গত ১৮ এপ্রিল বেনজীর আহমেদের বিরুদ্ধে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানে নামে দুদক। পরে দুদকের আবেদনের প্রেক্ষিতে বেনজীর আহমেদ, তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক ও ফ্রিজের আদেশ দেন আদালত।

























