০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

আট বছর পর বড় পর্দায় ফিরছেন প্রীতি জিনতা, জানালেন দীর্ঘ বিরতির কারণ

এস. এ টিভি
  • আপডেট সময় : ০২:১৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / ১৫৪২ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা দীর্ঘ আট বছর পর আবারও বড় পর্দায় ফিরছেন। ‘বাটওয়ারা ১৯৪৭’ সিনেমার মাধ্যমে তার এই প্রত্যাবর্তন হচ্ছে। কাকতালীয়ভাবে, তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ভাইয়াজি সুপারহিট’-এর মতো এবারও তার সহশিল্পী সানি দেওল।

ক্যারিয়ারের ব্যস্ততম সময়ে অভিনয় থেকে সরে যাওয়ার কারণও জানিয়েছেন প্রীতি। সম্প্রতি ‘বাটওয়ারা ১৯৪৭’-এর প্রচারণামূলক এক অনুষ্ঠানে তিনি বলেন, সিনেমাকে খুব একটা মিস করেননি। বরং পরিবারের সঙ্গে কাটানো সময় এবং সন্তানদের বড় করে তোলার অভিজ্ঞতাই তার কাছে সবচেয়ে মূল্যবান।

প্রীতি বলেন, “সত্যি বলতে সিনেমাতে কাজ খুব বেশি মিস করিনি। বরং পরিবারের সঙ্গে উপভোগ করেছি মাঝের সময়টা। কারণ এটা একটা নতুন রকমের অভিজ্ঞতা।”

বিয়ের পর ধীরে ধীরে অভিনয়ে বিরতি নেন এই অভিনেত্রী। সন্তান জন্মের পর তাদের লালন-পালন এবং পারিবারিক জীবনেই বেশি সময় দিয়েছেন তিনি। একই সঙ্গে অভিনয়ের বাইরে উদ্যোক্তা হিসেবেও নিজের পরিচিতি গড়ে তুলেছেন।

সন্তানদের নিয়েই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় বলে মনে করেন প্রীতি। তার ভাষায়, “সন্তানের জন্ম, তাকে বড় করা এবং ব্যক্তিগত জীবনের দিকে মনোযোগ দেওয়া—এসবই আমার জীবনের সবচেয়ে বড় মাইলস্টোন।”

২০১৮ সালে মুক্তি পাওয়া ‘ভাইয়াজি সুপারহিট’-এর পর দীর্ঘ বিরতি শেষে ‘বাটওয়ারা ১৯৪৭’-এর মাধ্যমে আবারও দর্শকদের সামনে হাজির হচ্ছেন প্রীতি জিনতা। তার এই প্রত্যাবর্তন ঘিরে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আট বছর পর বড় পর্দায় ফিরছেন প্রীতি জিনতা, জানালেন দীর্ঘ বিরতির কারণ

আপডেট সময় : ০২:১৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬