আজ মধ্যরাতে শেষ হচ্ছে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা
- আপডেট সময় : ১২:০০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
আজ মধ্যরাতে শেষ হচ্ছে চাঁদপুরের পদ্মা মেঘনায় মাছ ধরার উপরে দুই মাসের নিষেধাজ্ঞা। মাছ ধরার সরঞ্জাম নৌকা জাল মেরামত শেষে জেলেরা প্রস্তুত নদীতে নামতে। কাঙ্খিত মাছের দেখা মিললে ঋণের বোঝা কমবে প্রত্যাশা তাদের। আর মৎস্য বিভাগ বলছে জাটকা ইলিশ রক্ষা কার্যক্রম সফল হয়েছে,এতে বাড়বে ইলিশের উৎপাদন।
মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। মাছ ধরায় দুই মাসের নিষেধাজ্ঞা শেষ, চাঁদপুরের জেলে পল্লীগুলোতে বইছে যেনো উৎসব আমেজ। চলছে জেলেদের নদীতে ফেরার শেষ মুহূর্তের প্রস্তুতি। কেউ প্রস্তুত করছেন মাছ ধরার জাল আর কেউ মেরামত করছে নৌকা।
নদীতে জাটকা রক্ষা কার্যক্রম চলাকালে নিবন্ধিত জেলেদের দেয়া হয়েছে খাদ্য সহায়তা। এ সহায়তা সংসার চালাতে পর্যাপ্ত ছিল-না দাবি জেলেদের। ধার-দেনা করে মিটিয়েছেন সংসার খরচ এবং মেরামত করেছেন জাল ও নৌকা। কাঙ্খিত মাছের দেখা মিললে ঋণের বোঝা কমবে জানান তারা।
চলতি বছর সারাদেশের মধ্যে অন্যতম চাঁদপুরের ৭০ কিলোমিটার পদ্মা মেঘনায় অভয় আশ্রম বাস্তবায়ন হয়েছে বলে জানান, এই মৎস্য কর্মকর্তা।
ইলিশ গবেষকরা বলছেন, সঠিকভাবে জাটকা রক্ষা গেলেই বাড়বে ইলিশ।
ইলিশের উৎপাদন বাড়বে, দাম হবে ক্রেতাদের নাগালে এমনটাই প্রত্যাশা ইলিশের বাড়ি খ্যাত জেলা চাঁদপুরের মানুষের।























