আজমতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২১:৫৬ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
- / ১৭১১ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আজমতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে ইব্রাহীম আলী নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে।
গেলরাতে উপজেলার আজমতপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর ঢুলিপাড়ার বাসিন্দা। স্থানীয়রা জানিয়েছেন, ইব্রাহিম বিএসএফের গুলিতে মারা গেছেন। গেলরাতে উপজেলার আজমতপুর সীমান্ত পিলারের মধ্যবর্তী এলাকা থেকে নিহত যুবকের মরদেহ বিএসএফ সদস্যরা নিয়ে গেছে। এ বিষয়ে ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আমির হোসেন মোল্লা জানান, এ ব্যাপারে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত জানা যাবে।
























