অলিম্পিক অঙ্গনে ক্রীড়াবিদদের অংশগ্রহণ নতুন মাত্রা যোগ করবে : সেনাপ্রধান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৮:৫২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- / ১৬৯৯ বার পড়া হয়েছে
দেশের মান-মর্যাদা সমুন্নত রাখতে আগামীতেও অলিম্পিক অঙ্গনে ক্রীড়াবিদদের অংশগ্রহণ নতুন মাত্রা যোগ করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
তিনি জানান, জানান, বর্তমান সরকার ক্রীড়া ক্ষেত্রে অনেক বেশি সহযোগী। সকালে বনানীর আর্মি স্টেডিয়ামে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত অলিম্পিক ডে-২০২৬ অনুষ্ঠানে এসব কথা জানান সেনাপ্রধান। এসময় সব ধরনের সমস্যা নিরসন করে সবাইকে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করে এগিয়ে নেয়ার আহ্বান জানান তিনি। বলেন, মাদক থেকে রক্ষায় নিজেদেরকে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করতে হবে। ক্রীড়াবিদদের যদি সুযোগ দেয়া হয়, তাহলে বিশ্বের বুকে তারা বুক উঁচিয়ে দেশের মর্যাদা আরও বৃদ্ধি করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
। ২০৩০ সালে আন্তর্জাতিক অলিম্পিক ভিলেজ আয়োজনে সরকারের সহযোগিতা কামনা করেন ওয়াকার-উজ-জামান।



























