অবৈধ ভবন নির্মাণের বিরুদ্ধে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের অভিযান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
- / ২০১০ বার পড়া হয়েছে
গাজীপুরে অবৈধ ভবন নির্মাণের বিরুদ্ধে গাউকের অভিযান জোরদার করা হয়েছে। পরিকল্পনাবহির্ভূত নগরায়ণ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে কর্তৃপক্ষ।
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের সচিব মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অংশ নেন গাউকের অথোরাইজ অফিসার জান্নাতুল নাইমা, ইন্সপেক্টর মুরাদ আলী খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।অভিযানে জয়দেবপুর রাজদিঘির পাড় এলাকায় অনুমোদনহীন ও ভুয়া নকশায় নির্মিত ভবন চিহ্নিত করা হয়।অভিযান চলাকালে ভুয়া প্লান ব্যবহার করে ভবন নির্মাণের দায়ে ৫ টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং তাৎক্ষণিকভাবে নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। এ সময় সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জানানো হয়।
তিনি আরও জানান, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে এবং ভবিষ্যতেও শহরের বিভিন্ন এলাকায় এ কার্যক্রম অব্যাহত থাকবে।


























