অবৈধভাবে টয়লেট্রিজ সামগ্রী উৎপাদন করায় হেনা কনজুমারকে ১ লাখ টাকা জরিমানা
- আপডেট সময় : ০৪:১৮:৩১ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
অবৈধভাবে মিথ্যা তথ্য দিয়ে টয়লেট্রিজ সামগ্রী উৎপাদন করায় জেলার জীবননগরে হেনা কনজুমারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বেলা ৩ টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।
চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে জীবননগর উপজেলা পিয়ারাতলা নামক বাজারে অভিযান চালানো হয়। বেলা ১২ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত অভিযানে কয়েকটি দোকান ও ফ্যাক্টরী তদারকি করা হয়। এ সময়
অবৈধভাবে মিথ্যা তথ্য দিয়ে টয়লেট্রিজ সামগ্রী হারপিক, ফ্লোর ক্লিনার, ডিটারজেন্ট, টায়ার জেল জাতীয় সামগ্রী তৈরি এবং বাজারজাত করা হচ্ছে। এ কারনে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে মো: মাসুদ রানার প্রতিষ্ঠান হেনা কনজুমার প্রোডাক্টসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
সাথে সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় । এছাড়া অতি দ্রুত ফ্যাক্টরীর প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে নির্দেশ প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো: রফিকুল ইসলাম ও র্যাবের একটা টীম।























