অনুমোদন ছাড়া হরমুজ প্রণালীতে প্রবেশ করায় তিনটি জাহাজে গুলিবর্ষণ
- আপডেট সময় : ০৩:১৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
- / ১৭৮০ বার পড়া হয়েছে
অনুমোদন ছাড়া হরমুজ প্রণালীতে প্রবেশ করায় ২১ এপ্রিল থেকে এখন পর্যন্ত তিনটি কার্গো জাহাজে গুলি চালানো হয়েছে। এর মধ্যে দুটি জাহাজ জব্দ করেছে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর আইআরজিসি। ইরানি সংবাদমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।
ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেলসহ ইরানি গণমাধ্যমগুলো ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের আইআরজিসি নৌবাহিনীর একটি বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী জানিয়েছে, এমএসসি ফ্রান্সেসকা এবং এপামিনোন্ডাস নামের দুটি জাহাজ জব্দ করা হয়েছে। এর মধ্যে প্রথম জাহাজটি ইসরাইলি সরকারের মালিকানাধীন। বিবৃতিতে বলা হয়, ‘জাহাজ দুটি অনুমোদন ছাড়াই চলাচল করছিল, বারবার নিয়ম লঙ্ঘন করছিল, এবং গোপনে প্রণালীটি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টায় সামুদ্রিক নিরাপত্তা বিপন্ন করছিল। বিবৃতি অনুযায়ী, এ কারণে ‘বাহিনীর গোয়েন্দা দক্ষতা বলে হরমুজ প্রণালীতে মহান ইরানি জাতির অধিকার সমুন্নত রাখার লক্ষ্যে জাহাজগুলোকে শনাক্ত করে থামানো হয়েছে।


























