স্বৈরাচার কর্তৃক ভেঙে দেয়া দেশ, ক্ষমতায় গেলে পুনর্গঠন করা হবে : তারেক রহমান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪১:৫২ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০১৩ বার পড়া হয়েছে
স্বৈরাচার কর্তৃক ভেঙে দেয়া দেশ,ক্ষমতায় গেলে জনগণকে সাথে নিয়ে পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
রাজধানীর বনানীর মাঠে নির্বাচনী পথসভায় একথা বলেন তিনি। এসময় তিনি আরো বলেন,বিএনপি একমাত্র দল যাদের সঠিকভাবে দেশ পরিচালনার অতীত অভিজ্ঞতা রয়েছে। আগামীতে দেশ পরিচালনার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। নির্বাচিত হলে ফ্যামিলি কার্ড সহ বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। বলেন,ক্ষমতায় এলে এক লক্ষ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেয়া হবে,যারা বাসায় গিয়ে স্বাস্থ্য সেবা দেবে জনগণকে।তিনি বলেন মায়ের মত বাংলাদেশ তার শেষ ঠিকানা,দেশ পুনর্গঠন করতে ধানের শীষে ভোট চান তারেক রহমান।



























