স্ত্রীর পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন গোবিন্দ
- আপডেট সময় : ০৩:২৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / ১৫৪২ বার পড়া হয়েছে
বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য জীবন নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা রয়েছে। বিশেষ করে অভিনেতার কথিত পরকীয়া নিয়ে বিভিন্ন সময় প্রকাশ্যে মন্তব্য করেছেন সুনীতা। এবার সেই অভিযোগের বিষয়ে মুখ খুলেছেন গোবিন্দ।
সম্প্রতি সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে স্ত্রী সুনীতার সঙ্গে সম্পর্ক ও দাম্পত্য জীবন নিয়ে কথা বলেন গোবিন্দ। স্ত্রীর প্রকাশ্য সমালোচনা প্রসঙ্গে অভিনেতা জানান, সুনীতা তাকে কখনো কখনো গালিও দেন। তবে তিনি বিষয়টি ভালোবাসার অংশ হিসেবেই দেখেন।
গোবিন্দ বলেন, সুনীতা অনেক ভালোবাসা থেকেই তাকে গালি দেন এবং তিনি সেটি মেনে নেন। তার মতে, স্ত্রী কখনো কয়েকটি ভালো কথা বলার পর একটি সমালোচনা করেন। তবে সেই সমালোচনার মধ্যেও ভালোবাসা রয়েছে বলে মনে করেন তিনি।
সম্প্রতি ‘লক আপ ২’ অনুষ্ঠানে অংশ নিয়ে গোবিন্দের কথিত পরকীয়া নিয়েও কথা বলেন সুনীতা। সেখানে তিনি দাবি করেন, গোবিন্দের জীবনে একাধিক সম্পর্ক ছিল। নায়ক-নায়িকাদের জীবনে এ ধরনের ঘটনা ঘটতেই পারে বলেও মন্তব্য করেন তিনি। দীর্ঘদিন স্বামীর পাশে থাকার পর নিজের মতো একজন ভালো মানুষকে পাওয়ার অধিকার রয়েছে বলেও জানান সুনীতা।
তবে স্ত্রীর এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন গোবিন্দ। একই সঙ্গে তিনি তাদের দীর্ঘ দাম্পত্য জীবন, পারিবারিক বন্ধন এবং একে অপরের প্রতি ভালোবাসার কথাও তুলে ধরেন।
১৯৮৭ সালে গোপনে বিয়ে করেন গোবিন্দ ও সুনীতা। ক্যারিয়ারের কথা বিবেচনা করে প্রায় দুই বছর তাদের বিয়ের খবর প্রকাশ্যে আনেননি তারা। পরে মেয়ে টিনা আহুজার জন্মের পর বিষয়টি প্রকাশ্যে আসে। এই দম্পতির এক ছেলে যশবর্ধন আহুজাও রয়েছেন।



























