১০:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

সাড়ে ৪শ’ বছরের ঐতিহ্য ঢাকা চকবাজারের ইফতার বাজার

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৭:৫৭:৪০ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৫৫৭ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাড়ে ৪শ’ বছরের ঐতিহ্যবাহী রাজধানী ঢাকায় রমজান এলেই আলোচনার শীর্ষে থাকে চকবাজারের ইফতারী। রমজানে ভিন্ন রূপে সাজে ঢাকার এই সুপ্রাচীন বাজার। নানা রকম সুস্বাদু ইফতারির পসরা সাজিয়ে বসেন ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা। ঐতিহ্যবাহী সব মোগলাই খাবারের টানে ঢাকাসহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন ভোজনরসিক ক্রেতারা। এবারও হয়নি তার ব্যতিক্রম।

রমজান মানেই সংযম, আর সেই সংযম ভাঙার মুহূর্তকে ঘিরে পুরান ঢাকার চকবাজারে নেমে আসে এক ভিন্ন আবহ। দুপুর গড়াতেই বসে ইফতারের বর্ণিল আয়োজন।

চোখ জুড়ানো আর মুখরোচক শতরকম খাবারে জমে ওঠে ঐতিহ্যের এই বাজার। রয়েছে শাহী জিলাপি, বোরহানি, কাবাব, নেহারি, বেগুনি, ছোলা, হালিম আরও বাহারি রকমের সব ইফতারীর পসরা।

প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতার কিনতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ভিড় করছেন ক্রেতারা। শুধু ঢাকাই নয়, দেশের নানা জেলা থেকেও আসছেন ভোজন রসিকরা।

মৌসুমী ব্যবসায়ীরা বলছেন, রমজান মাস ঘিরেই তাদের সারাবছরের বড় আয়। তাই ক্রেতাদের হরেক রকম খাবারের স্বাদ দিতে ব্যস্ত তারা।

রমজানজুড়ে প্রতিদিন দুপুর থেকে গভীর রাত পর্যন্ত এভাবেই জমজমাট থাকে পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজার। শত বছরের ঐতিহ্যের সাথে আধুনিক ইফতারের স্বাদের সমন্বয় ঘটিয়ে ব্যবসায়ী আর ক্রেতাদের মিলনমেলায় মুখর পুরো এলাকা।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাড়ে ৪শ’ বছরের ঐতিহ্য ঢাকা চকবাজারের ইফতার বাজার

আপডেট সময় : ০৭:৫৭:৪০ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬