বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজকের দিনটি গুরুত্বপূর্ণ : ইইউ পর্যবেক্ষক প্রধান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৫০ বার পড়া হয়েছে
ইইউ পর্যবেক্ষক প্রধান ইভার্স ইজাবস বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজকের দিনটি গুরুত্বপূর্ণ।
সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। ভোটগ্রহণ শুরুর প্রক্রিয়া সরেজমিনে পর্যবেক্ষণ করেন ইইউ প্রতিনিধিরা। ভোট শুরুর প্রায় আধাঘণ্টা আগে পর্যবেক্ষক দলটি কেন্দ্রে পৌঁছে সামগ্রিক প্রস্তুতি দেখেন। এসময় রিটার্নিং কর্মকর্তা তাদের উপস্থিতিতে ব্যালট বাক্স পরীক্ষা করে ভোটের উপযোগী করে তোলেন। পরে নির্ধারিত সময় অনুযায়ী ভোটগ্রহণ শুরু হয়। এসময় মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস আরো বলেন, সঠিক সময়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। প্রাথমিকভাবে এখন কোনো মন্তব্য করা হবে না। তবে গোটা দিনের জন্য শুভকামনা রইলো। তিনি আরো বলেন, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করা হচ্ছে।



















