অল্প সময়ের মধ্যে ৬টি সিটি করপোরেশন নির্বাচন দেয়া হবে : স্থানীয় সরকার মন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১০:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৭২৬ বার পড়া হয়েছে
নিয়ম থাকার কারণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ মোট ৬টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। অল্প সময়ের মধ্যে এসব সিটি করপোরেশন নির্বাচন দেয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ কথা জানান তিনি। তিনি বলেন, নতুন বাংলাদেশের জন্য কাজ করছে বিএনপি সরকার সংসদ অধিবেশন বসার পর সংরক্ষিত নারী আসনের বিষয়ে কাজ শুরু হবে। বিএনপির সাথে সম্পৃক্ত ও ভূমিকা রাখাদের প্রার্থী হিসাবে বিবেচনা করা হবে। মির্জা ফখরুল জানান, দল অল্প সময়ের মধ্যে দেশের মানুষের মধ্যে জায়গা করে নিয়েছে। তারেক রহমানের নেতৃত্ব সুখী ও সম্মৃদ্ধ দেশ গঠন করবে বিএনপি।






















