১১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

সাদিয়া ইসলাম মৌ-এর জন্মদিনে বাবার গান গেয়ে শ্রদ্ধা জানালেন বিপ্লব সাহা

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৯:০৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / ১৫৫৩ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের নৃত্যাঙ্গন, অভিনয় ও মডেলিং জগতের অন্যতম কিংবদন্তি শিল্পী সাদিয়া ইসলাম মৌ-এর জন্মদিন এবং বাবা দিবস উপলক্ষ্যে এক ব্যতিক্রমী ও আবেগঘন আয়োজন করেছে বিশ্বরঙ। বিশ্বরঙের কর্ণধার ও খ্যাতিমান ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা সাদিয়া ইসলাম মৌ-কে বিশেষ উপহার হিসেবে নির্মাণ করেছেন একটি মিউজিক ভিডিও, যেখানে নতুনভাবে পরিবেশিত হয়েছে সাদিয়া ইসলাম মৌ-এর বাবা, প্রখ্যাত সংগীতশিল্পী সাইফুল ইসলামের গাওয়া একটি জনপ্রিয় গান।

গানটির মূল গীতিকার নাঈম গহর এবং সুরকার আনোয়ার পারভেজ। গানটি প্রথম কণ্ঠে ধারণ করেছিলেন প্রখ্যাত সংগীতশিল্পী সাইফুল ইসলাম। বাংলা গানের শ্রোতাদের হৃদয়ে স্থান করে নেওয়া সেই আবেগঘন সৃষ্টিকে নতুন সংগীতায়োজন ও নির্মাণশৈলীতে পুনরায় উপস্থাপন করেছেন বিপ্লব সাহা।

এই আয়োজনের সবচেয়ে বিশেষ দিক হলো, সাদিয়া ইসলাম মৌ তাঁর দীর্ঘ ও বর্ণাঢ্য শিল্পীজীবনে প্রথমবারের মতো কোনো গানের অংশ হিসেবে নিজের কণ্ঠে কবিতা পাঠ করেছেন। নৃত্যশিল্পী, অভিনেত্রী ও মডেল হিসেবে অসংখ্য দর্শকের ভালোবাসা অর্জন করা এই কিংবদন্তি শিল্পীর কণ্ঠে কবিতার এই নতুন উপস্থিতি মিউজিক ভিডিওটিকে দিয়েছে ভিন্নমাত্রিক আবেদন।

বিপ্লব সাহা বলেন, “সাদিয়া ইসলাম মৌ আমাদের সংস্কৃতি অঙ্গনের এক অনন্য নাম। তাঁর জন্মদিন এবং বাবা দিবস একই দিনে হওয়ায় আমি এমন একটি উপহার দিতে চেয়েছি, যা তাঁর হৃদয়কে স্পর্শ করবে। সংগীতশিল্পী সাইফুল ইসলামের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে গানটি নতুনভাবে উপস্থাপন করেছি। সাদিয়া ইসলাম মৌ-এর কণ্ঠে প্রথমবারের মতো কবিতা পাঠ এই কাজটিকে আরও অর্থবহ ও স্মরণীয় করে তুলেছে।”

মিউজিক ভিডিওর সংগীত আয়োজন করেছেন রাজন সাহা। কবিতা পাঠ করেছেন সাদিয়া ইসলাম মৌ। চিত্রগ্রহণ করেছেন অনিক চন্দ এবং সম্পাদনা করেছেন তুষার।

আজ সন্ধ্যায় মিউজিক ভিডিওটি একযোগে বিশ্বরং ও বিপ্লব সাহার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। পাশাপাশি বিশ্বরঙের অফিসিয়াল ফেসবুক পেজেও এটি উন্মুক্ত করা হবে।
সাদিয়া ইসলাম মৌ-এর জন্মদিন এবং বাবা দিবস উপলক্ষ্যে নির্মিত এই বিশেষ মিউজিক ভিডিও কেবল একটি সংগীতায়োজন নয়; এটি একজন কন্যার হৃদয়ে তাঁর বাবা সংগীতশিল্পী সাইফুল ইসলামের প্রতি গভীর ভালোবাসা, শ্রদ্ধা ও স্মৃতিচারণের এক শিল্পিত প্রকাশ। একই সঙ্গে এটি একজন শিল্পীর প্রতি আরেকজন শিল্পীর সম্মান নিবেদনেরও অনন্য উদাহরণ। বাবা দিবস ও জন্মদিনের এই বিশেষ ক্ষণে প্রকাশিত ভিডিওটি দর্শক-শ্রোতাদের হৃদয়েও বিশেষ আবেগের সঞ্চার করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাদিয়া ইসলাম মৌ-এর জন্মদিনে বাবার গান গেয়ে শ্রদ্ধা জানালেন বিপ্লব সাহা

আপডেট সময় : ০৯:০৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬