সাতক্ষীরায় হামলায় ছাত্রদল নেতাসহ আহত ১০, আটক ২
শাহীন গোলদার,সাতক্ষীরা
- আপডেট সময় : ১১:৫৫:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
সাতক্ষীরার সদর উপজেলার ঘোনা এলাকায় কল রেকর্ডকে কেন্দ্র করে হামলায় জেলা ছাত্রদলের সহসভাপতি মনজুরুল আলম বাপ্পীসহ ১০ জন আহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্রদল নেতাদের অভিযোগ, কল রেকর্ডের প্রতিবাদ করতে গেলে স্থানীয় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর লাঠি ও লোহার রড নিয়ে হামলা চালায়।
সাতক্ষীরা সদর থানার ওসি মো. মাসুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।





















