সব সমূদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত
- আপডেট সময় : ০৪:০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- / ২০২৯ বার পড়া হয়েছে
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। ছোট বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে। গতকাল থেকে জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
এদিকে পটুয়াখালী, বরিশাল, খুলনা, নোয়াখালী ও কক্সবাজার সহ দেশের ১১ অঞ্চলের উপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব নদী বন্দর সম্পর্কে ০১ নম্বর সতর্ক সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উপকূলীয় এলাকায় এবং সমুদ্র বন্দর সমূহের উপর ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকায় পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে রাজধানীর ঢাকায় দুপুরের পর বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসময় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।



























