সংস্কার বাস্তবায়ন নিয়ে বিএনপি টালবাহানা করছে : জামায়াত আমীর
- আপডেট সময় : ০৮:৫১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপি বিভিন্ন সংস্কারের বিষয়ে একমত হলেও পরবর্তীতে এগুলোর বাস্তবায়ন নিয়ে টালবাহানা করছে। এই পরিস্থিতি অব্যাহত থাকলে রাজনৈতিক নেতৃবৃন্দের ব্যাপারে জনগণ আস্থা হারিয়ে ফেলতে পারে বলে জানান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।
মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের বৈঠকে এসব কথা জানান, জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বৈঠকের শুরুতেই মি. ইভারস আইজবস বিরোধীদলীয় নেতাকে তার সার্বিক ইতিবাচক ভূমিকার জন্য ধন্যবাদ জানান। এসময় বাংলাদেশের সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন এবং এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন মিশনের একটি পর্যবেক্ষণ রিপোর্ট জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে হস্তান্তর করেন। সফররত ইইউ মিশন জুলাই সনদ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কেও বিরোধীদলীয় নেতার কাছে সর্বশেষ তথ্য জানতে চান। জামায়াত আমির বলেন, দেশের বিভিন্ন স্থানে সরকার দলীয় নেতা-কর্মীদের সহিংসতা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্য এবং একাধিক স্থানে জামায়াতের সংসদ সদস্য আক্রমণের শিকার হওয়ার ঘটনা তুলে ধরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।





















