শাপলা চত্ত্বর হত্যাকাণ্ড : সাবেক ডিআইজি আব্দুল জলিলের জামিন নামঞ্জুর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৩:০৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- / ১৭৮৫ বার পড়া হয়েছে
২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্ত্বর হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় সাবেক ডিআইজি আব্দুল জলিল মন্ডলের জামিন আবেদন নামঞ্জুর করেছে ট্রাইব্যুনাল-ওয়ান।
জামিন শুনানীতে আসামিপক্ষের আইনজীবী ট্রাইব্যুনালকে জানান, ট্রাইব্যুনাল অনুমতি দিলে মামলার ন্যায়বিচারের স্বার্থে সাবেক এই পুলিশ কর্মকর্তা রাজসাক্ষী হিসেবে বিচারকাজে সহযোগিতা করতে প্রস্তুত আছেন। এদিকে রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়িতে কথিত জঙ্গি আস্তানায় অভিযানের নামে ৯ জনকে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৭ জুন ধার্য করেছেন ট্রাইব্যুনাল-১। এছাড়া লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানের আদালত অবমাননার অভিযোগের শুনানি হবে আগামী ১৪ মে।



























