লেবানন ও ইসরাইলের সমঝোতার একমাত্র প্রধান শর্ত ‘পারস্পরিক নিরাপত্তা’
- আপডেট সময় : ০৯:২০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
- / ১৯৮৯ বার পড়া হয়েছে
লেবানন ও ইসরাইলের মধ্যে যেকোনো সমঝোতার একমাত্র প্রধান শর্ত হতে হবে ‘পারস্পরিক নিরাপত্তা’। এক টেলিভিশন ভাষণে এ কথা জানিয়েছেন হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম। একই সাথে মার্কিন মধ্যস্থতায় প্রস্তাবিত ‘পাইলট জোন’ বা পরীক্ষামূলক অঞ্চল গঠনের প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে সশস্ত্র গোষ্ঠীটি।
হিজবুল্লাহ প্রধানের এই বক্তব্যের মাঝেই লেবাননে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। বিশ্লেষকরা বলছেন, এই লড়াইয়ের ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য বৃহত্তর শান্তি চুক্তি হুমকির মুখে পড়তে পারে।
মার্কিন-ইরান চুক্তিতে লেবাননে যুদ্ধ বন্ধের বিষয়টি ইরানের অন্যতম প্রধান দাবি হলেও, ইসরাইল তা মানতে নারাজ। এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দফায় দফায় দ্বিমত তৈরি হয়েছে। ওয়াশিংটন-তেহরান সমঝোতার পর লেবাননে সংঘাত কিছুটা কমলেও পুরোপুরি থামেনি। ওয়াশিংটন চুক্তির অংশ না হওয়ায় ইসরাইল দাবি করছে, নিজেদের সুরক্ষায় হামলা চালানোর অধিকার তাদের রয়েছে।



























