রেস্টুরেন্ট ব্যবসায় যুক্ত হলেন অভিনেতা সিদ্দিক
- আপডেট সময় : ০৬:১৬:২৬ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
- / ১৯২৫ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। সম্প্রতি তিনি ও তার বন্ধু ফারুক মিলে রাজধানীর বনানীতে গেল ৮ সেপ্টেম্বর কেক কাঁটার মধ্যে দিয়ে ‘লংকা’ রেস্টুরেন্ট উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন চিত্রনায়িকা অঞ্জনা, জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ, প্রযোজক মোঃ ইকবাল, নৃত্য পরিচালক ইউসুফ খান, অভিনেতা অনুভব সহ আরও অনেকে।
এ প্রসঙ্গে অভিনেতা সিদ্দিকুর রহমান বলেন, ‘ব্যবসা করায় মন দিয়েছি অনেক আগেই। সেই ধারাবাহিকতায় আবারও রেস্টুরেন্ট চালু করলাম। বনানী ১০ রোডের ডি ব্লকের ৬৬ বাসার ৩ তলায় রেস্টুরেন্টটি চালু করা হয়েছে। এখানে দেশি ও বিদেশি নানা ধরনের ১০০ উপরের আইটেমের খাবার থাকবে। রুফটপে আড্ডা দেওয়ার সুযোগও থাকছে।’
তিনি আরও বলেন, ‘আমি বর্তমানে কাজ নিয়েই ব্যস্ত। শুটিংয়ে ফাঁকে রেস্টুরেন্টের কাজ দেখভাল করতেও হচ্ছে এখন। আমার রেস্টুরেন্টের নাম রাখা হয়েছে ‘লংকা’। খাবারের মানের ব্যাপারে বিন্দুমাত্র আপস করতে চাই না। সবাইকে বলবো যারা ভোজন বিলাশি তারা একবার হলেও এসে আমাদের খাবার টেস্ট করে যাবেন। আমার বিশ্বাস কেউ ঠকবেন না।’

























