০২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৪২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / ১৫৩১ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলায় আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তবে তার স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, ময়নাতদন্ত প্রতিবেদনে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণেও শিশুটিকে নৃশংসভাবে হত্যার বিষয়টি উঠে এসেছে। ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সোহেল রানার স্ত্রী স্বপ্না খাতুন।

এ ছাড়া সোহেল রানার দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি আইন অনুযায়ী স্বেচ্ছায় নেওয়া হয়েছিল বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। এসব বিষয় বিবেচনায় নিয়ে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখেন আদালত। তবে তার স্ত্রীকে খালাস দেওয়া হয়।

রামিসার বাবার প্রত্যাশা ছিল দৃষ্টান্তমূলক রায়

মঙ্গলবার সকালে হাইকোর্টে উপস্থিত ছিলেন শিশু রামিসার বাবা। তিনি আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড বহাল রাখার প্রত্যাশা জানিয়েছিলেন। এ সময় অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল তাকে রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে বলে আশ্বস্ত করেন।

এর আগে সোমবার এক দিনেই রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষ হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষ দাবি করে, অপরাধের পুরো ঘটনা সম্পর্কে জানতেন স্বপ্না খাতুন। এ কারণে তিনি স্বামীকে পালিয়ে যেতে সহযোগিতা করেন। রাষ্ট্রপক্ষের যুক্তি ছিল, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এ অপরাধের সঙ্গে স্বপ্নাও জড়িত ছিলেন।

তবে হাইকোর্ট শেষ পর্যন্ত স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন।

১৯ দিনের মাথায় বিচারিক আদালতের রায়

মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ মে রাজধানীর মিরপুরের পল্লবীতে একটি ভবনের ফ্ল্যাটে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনার ১৯ দিনের মাথায়, গত ৭ জুন বিচারিক আদালত মামলার রায় ঘোষণা করেন।

ওই রায়ে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুন—দুজনকেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। পরে ১০ জুন নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাটির ডেথ রেফারেন্স ও আপিল নিষ্পত্তির জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি।

দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার হাইকোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখেন এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দেন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস

আপডেট সময় : ০১:৪২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬