রাজধানীতে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা
- আপডেট সময় : ১০:৪১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
- / ২৯৯২ বার পড়া হয়েছে
ঈদের বাকী আর মাত্র এক সপ্তাহ। এরই মধ্যে অনেকের ঈদ কেনাকাটা প্রায় শেষ। তবে কেউ কেউ ব্যস্ত শেষ মুহূর্তের কেনাকাটায়। রাজধানী ঢাকার বিভিন্ন মার্কেট ও শপিং মলগুলোতে তাই সকাল থেকে রাত পর্যন্ত চলছে ক্রেতাদের ভিড়।
রাজধানী ঢাকার বিভিন্ন মার্কেট ও শপিং মলগুলোতে নতুন পোশাক ঘিরে চলছে ক্রেতাদের বাছাই। শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি থেকে শুরু করে শিশুদের পোশাক– সবকিছুরই চাহিদা বেশ ভালো। পরিবারের সবার জন্য নতুন পোশাক কিনতেই মার্কেটে মার্কেটে পছন্দ করে বেড়াচ্ছেন ক্রেতারা।
ক্রেতারা বলছেন, পোশাকের দাম কিছুটা বেশী হলেও সহনীয় পর্যায়ে রয়েছে। তাই স্বস্তির সাথেই চলছে কেনাকাটা।
বিক্রেতারা বলছেন, ঈদ-বোনাস মিললে রমজানের শেষ সপ্তাহেই সাধারণত কেনাকাটার চাপ বাড়তে থাকে। তাই বাড়তি বিক্রির আশায় দোকান খোলা রাখা হচ্ছে মধ্যরাত পর্যন্ত।
ঈদকে ঘিরে মার্কেটগুলোতে এখন উৎসবমুখর পরিবেশ। প্রিয়জনদের জন্য নতুন পোশাক কিনে ঈদের আনন্দকে আরও রঙিন করে তুলতেই ব্যস্ত সময় পার করছেন সবাই।
ঈদ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে কেনাকাটার ব্যস্ততা। শেষ মুহূর্তের কেনাকাটায় রাজধানীর মার্কেটগুলোতে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়

























