রমজানে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু দেশবন্ধু গ্রুপের
- আপডেট সময় : ০৯:০৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫২১ বার পড়া হয়েছে
পবিত্র মাহে রমজান উপলক্ষে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু করেছে দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান দেশবন্ধু গ্রুপ। বিক্রয়কৃত পণ্যের মধ্যে রয়েছে- চাল, মসুর ডাল, ছোলা, চিনি, কোমলপানীয় ফ্রেন্ডসকোলা ও দেশবন্ধু ম্যাংগু ড্রিংক।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় ভোক্তা- অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহম্মেদ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় ভোক্তা- অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক সেবাস্টিন রেমা, দেশবন্ধু গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাকির হোসেন, দেশবন্ধু গ্রুপের উপদেষ্টা কাজী হাসান আহমেদ, দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সিওও ইদ্রিসুর রহমান, দেশবন্ধু গ্রুপের মহাব্যবস্থাপক আরিফ হোসেনসহ কর্মকর্তাবৃন্দ।
এ ব্যাপারে দেশবন্ধু গ্রুপের কর্মকর্তাগণ বলেন, ব্যবসায়িক উদ্দেশ্য নয়, টিসিবির আদলে মানুষের সেবায় এগিয়ে এসেছে দেশবন্ধু গ্রুপ। রমজান মাসজুড়ে চলবে এ বিক্রি কার্যক্রম।




















