চীনের তৈরি সিএম–৩০২ সুপারসনিক মিসাইল কেনার সিদ্ধান্ত চূড়ান্ত ইরানের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৯:২৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৯৩২ বার পড়া হয়েছে
চীনের তৈরি সিএম–৩০২ সুপারসনিক অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইল কেনার বিষয়ে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে ইরান।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, অন্তত দুই বছর আগে শুরু হওয়া আলোচনা গত জুনে গতি পায়। প্রায় ২৯০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র সুপারসনিক গতিতে উড়তে সক্ষম। যা শত্রুপক্ষের জাহাজের প্রতিরক্ষা ভেদ করতে পারে। বিশেষজ্ঞদের মতে, সিএম–৩০২ ইরানের সমুদ্রভিত্তিক আক্রমণ সক্ষমতা বাড়াবে। এটা হবে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর জন্য নতুন চ্যালেঞ্জ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, মিত্র দেশগুলোর সঙ্গে তেহরানের সামরিক ও নিরাপত্তা চুক্তি রয়েছে। এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বিক্রির বিষয়ে অবগত নয় বলে জানিয়েছে। তবে এ ধরনের সিদ্ধান্তে ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুশিয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের।
























