যশোর সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৪৭:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- / ১৭৯১ বার পড়া হয়েছে
ভারত থেকে অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে যশোর সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। যশোর ৪৯ বিজিবি ও খুলনা ২১ বিজিবির আওতাধীন প্রায় ১০২ কিলোমিটার সীমান্তজুড়ে কঠোর নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন হয়েছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, বেনাপোল সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট — রঘুনাথপুর, শিকারপুর, সাদীপুর, ঘিবা, পুটখালী, পাঁচভুলোট ও গোগা এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এসব এলাকায় টহল জোরদার করা হয়েছে, পাশাপাশি সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। সীমান্তে যে কোনো ধরনের অনুপ্রবেশ ও অপরাধ দমনে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। তিনি আরো বলেন, সীমান্তে কঠোর নজরদারি চলছে, যাতে কোনো অপরাধী অনুপ্রবেশ করতে না পারে।



























