মৌলভীবাজারে গৃহবধূ নিপা রানী নাথ নামে একজনের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৮:২৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০
- / ১৭০৮ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার গাজীপুর এলাকা থেকে গৃহবধূ নিপা রানী নাথ নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতরাত ১০ টার দিকে নিজ বাড়ি থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। নিপা রানী নাথ গাজীপুর এলাকার সজল দেব নাথের স্ত্রী। কুলাউড়া থানার এএসআই ফাহিমা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে তার নিজ কক্ষে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহ দেখে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।



























