মাদারীপুরের শিবচরে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০
- / ১৭০৭ বার পড়া হয়েছে
মাদারীপুরের শিবচরে ইয়াসমিন বেগম নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে।
সোমবার রাতে শিবচরের মাদবরেরচর ইউনিয়নের শিকদারকান্দি এলাকায় নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় ইয়াসমিন বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, জেলার শিবচরের মাদবরচর ইউনিয়নের শিকদারকান্দি গ্রামে ইয়াসমিন বেগম নামের এক গৃহবধুকে ঘরের ভেতর গলায় ফাঁস দেয়া অবস্থায় পরিবারের লোকজন দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



























