মাদারীপুরে নদ-নদী থেকে অবৈধভাবে বালু তোলায় ভাঙনের কবলে বসতভিটা ও ফসলি জমি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০
- / ১৬৬৩ বার পড়া হয়েছে
মাদারীপুরের আড়িয়াল খাঁ, পালরদী ও কুমার নদ থেকে অবৈধভাবে বালু তোলায় ভাঙনের কবলে পড়েছে বসতভিটা ও ফসলি জমি। সরকারি আইন অমান্য করে একটি প্রভাবশালী মহল প্রতিবছর নদী থেকে বালু তুলছে। কোনোভাবেই রোখা করা যাচ্ছে না তাদের। উল্টো বালুখেকোদের হুমকির মুখে পড়েছে সাধারণ মানুষ।
দীর্ঘ দিন ধরে মাদারীপুরের চারটি উপজেলার বিভিন্ন এলাকায় নদী থেকে অবৈধ ভাবে ড্রেজারের মাধ্যমে বালু তোলা হচ্ছে। এতে করে নদীভাঙনের সৃষ্টি হচ্ছে। ঘরবাড়ি ভেঙে নিঃস্ব হচ্ছে মানুষ। নদীতে হারিয়ে যাচ্ছে ফসলি জমি। বালু তোলা বন্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি করলেও, প্রশাসন নীরব থাকছে বলে অভিযোগ স্থানীয়দের।
অবৈধ বালু উত্তোলনকারীদের শিগগিরই আইনের আওতায় আনা হবে বলে জানান, জেলা প্রশাসক।
কঠোর ব্যবস্থা না নিলে নদী পাড়ের মানুষকে রক্ষা করা যাবেনা বলে মনে করে মাদারীপুরবাসী।
























