মাদারীপুরে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৬:১২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- / ২২৬৬ বার পড়া হয়েছে
মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় শুকরণ বেগম নামে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ সকালে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের মোল্লাবাজার সংলগ্ন রেল লাইনের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত শুকরণ বেগম দত্তপাড়া ইউনিয়নের ‘বাঁচামারা মোকশেদপুর’ এলাকার বাসিন্দা।
স্থানীয়রা সকালে রেল লাইনের পাশে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে শিবচর থানা ও রেল পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিবার সূত্রে জানা গেছে, নিহত শুকরণ বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং গতকাল শুক্রবার দুপুরের পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।



























