মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ২৭ জনকে আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৪:০৫ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১
- / ১৬৯২ বার পড়া হয়েছে
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ২৭ জনকে আটক করেছে বিজিবি।
ভোররাতে মহেশপুর উপজেলার মাটিলা ও সামন্তা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। মহেশপুর বিজিবি ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল কামরুল আহসান জানান, অবৈধ অনুপ্রবেশের খবর পেয়ে বিজিবির টহলদল অভিযান চালায়। এসময় মাটিলা সীমান্ত থেকে ১৯ জন ও সামন্তা এলাকা থেকে ৮ জনকে আটক করা হয়। আটককৃতদের বাড়ি খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটসহ দেশের বিভিন্ন জেলায়। আটককৃতরা নিজেদের বাংলাদেশী বলে দাবি করছেন।


























