মহানগর জামাতের আমীর মাওলানা মাঈনুদ্দিন আহমেদসহ ৩ জনকে গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৭:১৪ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১
- / ১৬৫২ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জে হেফাজতের ডাকা হরতালে ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় মহানগর জামাতের আমীর মাওলানা মাঈনুদ্দিন আহমেদসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গেলরাতে ফতুল্লা থানার তল্লা এলাকায় তার নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে। এসময় আরেক সদস্য জনি ও বিএনপি নেতা ইসলামকে গ্রেফতার করে পুলিশ।অতিরিক্ত পুলিশ সুপার ইমরান সিদ্দিকী জানান, রাতে তাদের গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানায় নেয়া হয়েছে। তারা ৩জনই হরতালের নাশকতার মামলার এজাহারভুক্ত আসামী। গত ২৮ মার্চ সারাদেশে হেফাজত ইসলামের ডাকা হরতালে নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, সানারপাড় ও চিটাগাং রোডে গাড়িতে অগ্নিসংযোগ ভাংচুর ও সড়ক অবরোধ করে সহিংসতা চালায়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় ১৩২ জনের নাম উল্লেখ করে ৮টি মামলা দায়ের করা হয়। এ পর্যন্ত ৩৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

























