বিভ্রান্তি ছড়িয়ে জনগণের সাথে প্রতারণা করছে বিএনপি: তথ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১
- / ১৭৪৩ বার পড়া হয়েছে
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি করোনা টিকার বিষয়ে বিভ্রান্তি ছড়িয়ে জনগণের সাথে প্রতারণা করছে।
দুপুরে তথ্য মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। সঠিক সময়ে টিকা চলে আসার পর টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে বিএনপি জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত বলে জানান তথ্যমন্ত্রী। এ সময় বিএনপি নেতাদের জনগণকে বিভ্রান্ত করার নোংরা রাজনীতি বন্ধের আহবান জানান তিনি। সরকার ফ্রন্টলাইন ফাইটারদের এই টিকা অগ্রাধিকার ভিত্তিতে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তথ্যমন্ত্রী।



























