বিবিয়ানা গ্যাসক্ষেত্রে বন্ধ হয়ে যাওয়া ৬টি কূপের মধ্যে ৫টি থেকে আবার গ্যাস উত্তোলন শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:০০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২
- / ১৭২৭ বার পড়া হয়েছে
হবিগঞ্জের বিবিয়ানা গ্যাসক্ষেত্রে আকস্মিকভাবে বন্ধ হয়ে যাওয়া ছয়টি কূপের মধ্যে পাঁচটি থেকে আবার গ্যাস উত্তোলন শুরু হয়েছে। আরেকটি উৎপাদন সমস্যা কাটিয়ে উত্তোলনের পথে রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শেভরনের জনসংযোগ ব্যবস্থাপক জানান, বৃহস্পতিবার পঞ্চম কূপটি চালু করা হয়েছে। এর আগে আরও চারটি কূপ চালু হয়। বন্ধ হওয়া পাঁচটি কূপ চালু হওয়ায় গ্যাস সরবরাহ ‘স্বাভাবিক অবস্থায়’ ফিরেছে বলেও জানান তিনি। নবীগঞ্জ উপজেলায় অবস্থিত দেশের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র- বিবিয়ানার ২৬টি কূপ থেকে গ্যাস উত্তোলন করে মার্কিন বহুজাতিক কোম্পানি- শেভরন। রোববার একটি কূপ থেকে গ্যাসের সঙ্গে বালি উঠতে শুরু করলে ছয়টি কূপে গ্যাস উত্তোলন বন্ধ রাখা হয়। এতে প্রায় ৪৫ কোটি ঘনফুট গ্যাসের সঙ্কট দেখা দেয়।

























