১২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৫৬:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / ১৫৩৪ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আড়াই বছর বন্ধ থাকার পর আবারও মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানো শুরু হচ্ছে। প্রথম ধাপে সম্পূর্ণ বিনা খরচে ১১২ জন কর্মী মালয়েশিয়া যাচ্ছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁদের বিদায় শুভেচ্ছা জানাবেন।

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) সরকারি উদ্যোগে এসব কর্মী মালয়েশিয়া যাচ্ছেন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।

তিন বছরের চুক্তিতে চাকরি, বেতন ১ হাজার ৭০০ রিঙ্গিত

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, প্রথম ধাপে নির্বাচিত ১১২ জন কর্মী মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইনে কাজ করবেন। তাঁদের মাসিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭০০ রিঙ্গিত।

চাকরির মেয়াদ হবে তিন বছর। তবে চুক্তি নবায়নের সুযোগ থাকবে। পাশাপাশি নিয়োগকর্তা কর্মীদের আবাসন ও চিকিৎসাসুবিধা দেবে।

রাশেদুল হক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে কর্মী পাঠানো হচ্ছে। এই কর্মসূচিতে কর্মীদের কোনো অর্থ ব্যয় করতে হবে না।

কর্মীপ্রতি সাশ্রয় প্রায় ২ লাখ টাকা

বোয়েসেল জানিয়েছে, কর্মীদের বিদেশ যাওয়ার জন্য প্রয়োজনীয় সব খরচ বহন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে পাসপোর্ট, মেডিকেল পরীক্ষা, বিএমইটি নিবন্ধন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ফি, প্রাক্‌-বহির্গমন প্রশিক্ষণ, বীমা, যাতায়াত ও আবাসন।

বাংলাদেশ অংশের এসব খরচ বাবদ কর্মীপ্রতি ব্যয় হচ্ছে ২৬ হাজার ৩৫০ টাকা। অন্যদিকে ভিসা ফি ও বিমান টিকিটের সম্পূর্ণ ব্যয় বহন করছে নিয়োগকর্তা।

বোয়েসেলের হিসাবে, জনপ্রতি আনুমানিক ২ লাখ টাকা খরচ সাশ্রয় হচ্ছে। এতে ১১২ জন কর্মীর মোট সাশ্রয়ের পরিমাণ প্রায় ২ কোটি ১০ লাখ টাকা।

চার প্রতিষ্ঠানে ১ হাজার ৪৮ কর্মীর চাহিদা

মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে বিনা খরচে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের চাহিদা পেয়েছে বোয়েসেল। প্রতিষ্ঠানভিত্তিক চাহিদার তালিকা নিচে দেওয়া হলো:

প্রতিষ্ঠানের নাম কর্মীর সংখ্যা
ডিএইচএল ১১২ জন
টপ গ্লোভ ৩৭৯ জন
তাতাওয়া ইন্ডাস্ট্রি ৩২ জন
ইউনাইটেড প্লান্টেশন ৫২৫ জন
মোট ১,০৪৮ জন

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, দ্বিতীয় ধাপে কর্মী পাঠানোর সম্ভাব্য তারিখ ৫ অথবা ৯ ডিসেম্বর। পরবর্তী ধাপে নির্বাচিত কর্মীদের অন্য একটি প্রতিষ্ঠানে পাঠানো হবে।

স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচিত কর্মীরা

কর্মী নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখা হয়েছে বলে জানিয়েছে বোয়েসেল। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, মোট ৪ হাজার ৩৯ জন অনলাইনে আবেদন করেছিলেন।

আবেদনকারীদের মধ্য থেকে গণমাধ্যমের সামনে প্রকাশ্য ই-লটারির মাধ্যমে ৩০০ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। পরে নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্তভাবে ১১২ জনকে বাছাই করা হয়।

বোয়েসেলের দাবি, পুরো প্রক্রিয়ায় কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর সুযোগ রাখা হয়নি।

প্রথম ধাপে ১০ হাজার কর্মী পাঠানোর পরিকল্পনা

সরকারের ঘোষণা অনুযায়ী, প্রথম ধাপে মোট ১০ হাজার বাংলাদেশি কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। এ জন্য লটারির মাধ্যমে কর্মী বাছাই করা হচ্ছে।

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই ১০ হাজার কর্মীর মধ্যে এক হাজার থাকবেন জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাইযোদ্ধা।

আড়াই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

২০২৪ সালের ৩১ মে থেকে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার কার্যত বন্ধ রয়েছে। বিএনপি সরকার গঠনের পর গুরুত্বপূর্ণ এই শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়।

জুনে মালয়েশিয়া সফরের সময় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার খুলে দেওয়ার অনুরোধ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে বিভিন্ন সময়ে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ ও চালুর ঘটনা ঘটেছে। ২০০৮ সালে প্রথমবার বাজারটি বন্ধ হয়। ২০১৬ সালে আবার চালু হলেও দুর্নীতির অভিযোগে ২০১৮ সালে ফের বন্ধ করা হয়।

পরে ২০২২ সালে শ্রমবাজারটি পুনরায় চালু হয়। তবে কর্মী পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেট ও অনিয়মের অভিযোগ ওঠে। বিশেষ করে ২০১৮ ও ২০২২ সালে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় কর্মী পাঠানোর প্রক্রিয়া নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে।

দীর্ঘ বিরতির পর এবার সরকারি ব্যবস্থাপনায় বিনা খরচে কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগের মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরি হবে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১১:৫৬:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬